Showing posts with label কবিতা. Show all posts
Showing posts with label কবিতা. Show all posts

Wednesday, July 6, 2011

আবু সালেহ-এর একটি ছড়া

ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা
রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা!

যার পিছনে জানটা দিলাম যার পিছনে রক্ত
সেই রক্তের বদল দেখো বাঁচাই কেমন শক্ত,

প্রেম - অন্তর্জাল হতে।

আমার কোথাও কোন সঞ্চয় নেই
ছিলনা কখনো; এসবে বড়ই অদক্ষ আমি,
অপচয়ে বড়, সেই সুবাদে খোদ শয়তানও নাকি
আশৈশবের খুব ঘনিষ্ঠ মিত্র আমার!

Sunday, June 27, 2010

কাজলা দিদি - যতীন্দ্র মোহন বাগচী

বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
মাগো আমার শোলক-বলা কাজলা দিদি কই? 
পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাক জ্বলে 
ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই- 
মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই? 

সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো;- 
দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো? 
খাবার খেতে আসি যখন, দিদি বলে ডাকি তখন, 
ওঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো? 
আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো? 

Monday, December 21, 2009

১৪০০ সাল ( রবীদ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম )

রবীন্দ্রনাথ ঠাকুর  '১৪০০ সাল' শিরোনামের ১টি কবিতা লিখেছিলেন, কবিতাটি পড়ে কাজী নজরুল ইসলাম একই শিরোনামের একটি কবিতা লিখেছিলেন।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই  কবিতাটি লিখেছিলেন,
 

১৪০০ সাল
রবীন্দ্রনাথ ঠাকুর

আজি হতে শতবর্ষ পরে
কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি
কৌতুহলভরে,
আজি হতে শতবর্ষ পরে!
আজি নব বসন্তের প্রভাতের আনন্দের
লেশমাত্র ভাগ,

Wednesday, December 16, 2009

প্রলয়োল্লাস - কাজী নজরুল ইসলাম

তোরা সব জয়ধ্বনি কর্‌ !
           তোরা সব জয়ধ্বনি কর্‌ !!
ঐ নূতনের কেতন ওড়ে কাল্-বোশেখীর ঝড়।
           তোরা সব জয়ধ্বনি কর্‌ !
           তোরা সব জয়ধ্বনি কর্‌ !!

আসছে এবার অনাগত প্রলয়-নেশার নৃত্য-পাগল,
সিন্ধুপারের সিংহ-দ্বারে ধমক হেনে ভাঙল আগল!
            মৃত্যু-গহন অন্ধ-কূপে
            মহাকালের চণ্ড-রূপে--
                      ধূম্র-ধুপে
বজ্র-শিখার মশাল জ্বেলে আসছে ভয়ঙ্কর--
            ওরে ঐ হাসছে ভয়ঙ্কর!
            তোরা সব জয়ধ্বনি কর্‌ !
            তোরা সব জয়ধ্বনি কর্‌ !!